রায় নিয়ে নীরব পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস
রাজনীতির মঞ্চে চার দশকের বেশি বিচরণ। টানা দেড় দশকের বেশি সময় দাপুটে শাসন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বাংলাদেশে রাষ্ট্র কিংবা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনিই প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত।
