দিল্লি–ইসলামাবাদে বিস্ফোরণ: পুরোনো বৈরিতায় নতুন উত্তেজনা
দক্ষিণ এশিয়ার দুটি পরমাণু–সক্ষম প্রতিবেশী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। চলতি মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে পরপর দুটি বড় বিস্ফোরণে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ঐতিহাসিক দ্বন্দ্বের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো এক সুতোয় গাঁথা হয়ে আবারও প্রশ্ন তুলছে—আরও বড় সংঘাত কি সামনে?
