খতমে নবুওয়ত মহাসম্মেলন:‘কাদিয়ানি’ ইস্যুতে বিএনপির অবস্থান কী?
আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ পেলে, কাদিয়ানি ইস্যুতে সংসদে আলোচনা করে দাবি অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। ১৫ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নিয়ে এই প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
