নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের যে হুঁশিয়ারি দিলেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হতে ভোটে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে দলটি ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে বাঁচাতে গিয়ে তাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছিল এখন সেই দলটিই তাদের ছাতার নিচে ফ্যাসিবাদীদের আশ্রয় দিচ্ছে কিনা সেটি ভাবতে হবে। রাজনৈতিক দরকষাকষির জন্য কেউ প্রাণ দেয়নি বলেও জানিয়েছেন তারেক রহমান। ১২ নভেম্বর রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
