১০ নভেম্বর ঢাকার বাইরেও গুলি করে হত্যা
পুরান ঢাকায় গুলি করে হত্যা ১০ নভেম্বর দিনভর ছিল আলোচনায়। এ ছাড়া এ দিন ঢাকার বিভিন্ন স্থানে অন্তত ১১টি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্তত তিনটি বাহনে। এদিন ঢাকার বাইরে মুন্সীগঞ্জে রাজনৈতিক হত্যার শিকার হন এক ব্যক্তি। সব মিলে দিনভর দেশবাসী পেয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হওয়ার ইঙ্গিত।
