আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমফ) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মিশন চিফের অ্যাডভাইজার ক্রিস পাপাজর্জিউয়ের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় আইএমএফের প্রতিনিধি দল। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
