ফেলনা ডিমের খোসায় ‘জৈব সার’ তৈরি করে বেলাল মোল্লার বাজিমাত
ফেলে দেওয়া ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে সাড়া ফেলেছেন জয়পুরহাটের বেলতলী গ্রামের বেলাল মোল্লা। তার তৈরি এসব পাউডার ক্যালসিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে মাছ, মুরগি ও গরুর খাবারে। জৈব সার হিসেবে ব্যবহার হচ্ছে কৃষি জমিতেও।
