বিএনপি সরকারের প্রতি চাপ প্রয়োগের পরিবর্তে নোট অব ডিসেন্ট দিয়েছে: তারেক রহমান
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ না করে কেবল ভিন্নমতের জায়গাগুলোতে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৮ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে 'মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট' আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
