যে ৫ ব্যাংকের বোর্ড ভেঙ্গে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
দুর্বল ৫ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেজন্য ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
