হঠাৎ কেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে এতো আলোচনা?
যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর গত ৩৩ বছরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দুই মোড়ল। রাশিয়ার কাছে ভয়াবহ এই মারণাস্ত্র আছে ৫৫৮০ টি। আর যুক্তরাষ্ট্রের আছে ৫২২৫টি। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন। এরপরই একই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
