রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্য হোক: জামায়াত আমির
রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, সুস্থ মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্যকে ধরে রাখে এবং রাজনৈতিক পরিবেশকে গতিশীল করে। ৪ নভেম্বর ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জামায়াত আমির।
