১১ রাষ্ট্রদূত প্রত্যাহারের আদেশ আটকে যাওয়ায় কতটুকু ধাক্কা খেল কার্কি সরকার?
নেপালের সুপ্রিম কোর্টের এক আদেশে বড়সর ধাক্কা খেল দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। প্রায় এক ডজন রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আটকে, আদালত যেন নতুন চাপ সৃষ্টি করল রাজনীতিতে। প্রশ্ন উঠছে, পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছিল, সেটি কি আবারও পড়ল অনিশ্চয়তায়?
