কত দূরে আঘাত হানতে পারে টমাহক? কেন রাডারে ধরা পড়ে না?
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের মজুতের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে পেন্টাগন। তবে এখন এই বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ও ইউরোপীয় কয়েকজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।
