ফুটবলের চেয়ে রাজনীতির মাঠ অনেক কঠিন: আমিনুল হক
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। অনুষ্ঠানে তিনি বলেন, ফুটবলের চেয়ে রাজনীতির মাঠ অনেক কঠিন । এ ছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো দল রোজার সঙ্গে পূজাকেও মিলিয়ে ফেলছে। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
