মানিকগঞ্জে এনসিপির সভায় উত্তেজনা
মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভায় উত্তেজনা। মঞ্চে নিষিদ্ধ সংগঠনের নেতারা আছেন দাবি করে আপত্তি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুক। এতে মুখোমুখি হন উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম। তর্কের একপর্যায়ে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার নির্দেশ দিলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রেসব্রিফিং শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে সভা।
