ট্রাম্প-শির বাণিজ্য যুদ্ধ কি এবার থামবে?
যুক্তরাষ্ট্র-চীন পাল্টাপাল্টি শুল্কারোপ ও একের পর এক নিষেধাজ্ঞার প্রভাবে যখন উত্তপ্ত গোটা বিশ্ব বাণিজ্য; তখন স্বস্তির খবর এলো মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন থেকে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র।
