UMA তৈরি করে নজির স্থাপন করল ইউনাইটেড ফাইন্যান্স
আর্থিক প্রতিষ্ঠানগুলো মধ্যে সর্বপ্রথম অ্যাপভিত্তিক পরিপূর্ণ ডিজিটাল সেবা চালু করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এই অ্যাপের মাধ্যমে ব্রাঞ্চে না গিয়েও সবধরনের সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। প্রতিষ্ঠানটি বলছে, ইউনাইটেড ফাইন্যান্সের UMA রিয়েলটাইম তথ্য প্রদাণের পাশাপাশি নিরাপত্তার সব ব্যবস্থায় রাখা হয়েছে অ্যাপটিতে। ভবিষ্যতে অ্যাপটিতে নিত্য নতুন সেবা সংযোজনের প্রতিশ্রুতিও দিচ্ছেন ইউনাইটেড ফাইন্যান্সের উর্ধ্বতন কর্মকর্তারা।
