কেন কিম জং উনকে বশে আনতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প?
হুমকি দিয়ে যেখানে পুরো বিশ্বকে দমিয়ে রাখে যুক্তরাষ্ট্র, সেখানে কিনা যুক্তরাষ্ট্রকেই প্রতিনিয়ত পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেন কিম জং উন। যা ক্ষেপিয়ে তুলছে ট্রাম্প প্রশাসনকেও। এমন পরিস্থিতিতে সম্ভাবনা বাড়ছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া যুদ্ধের। কিন্তু প্রশ্ন হলো-কেন কিমকে বশে আনতে পারছেন না ট্রাম্প?
