আশ্বাসেই সীমাবদ্ধ পাঁচবিবি রেলস্টেশনের প্ল্যাটফর্ম বর্ধিতকরণ!
জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম রেকের তুলনায় ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেনে ওঠা-নামার সময় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। ঢাকা, খুলনা ও রাজশাহীগামী ট্রেনগুলো থামলে প্ল্যাটফর্মের বাইরে থাকে অনেক বগি। ফলে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
