রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ?
যুদ্ধ বন্ধের নেশা যেন পেয়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সবশেষ, তার মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। এবার ট্রাম্পের নজর ইউক্রেন যুদ্ধের দিকে। তবে পূর্ব ইউরোপের দেশটিতে যুদ্ধ বন্ধে এখনও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি। তারপরও হাল ছাড়েননি ট্রাম্প। কূটনৈতিক তদবিরে কাজ না হওয়ায় এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছড়ি ঘুরিয়েছেন তিনি। ২২ অক্টোবর রাশিয়ার দুই প্রধান তেল কোম্পানি-রসনেফট ও লুকওয়েলে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
