উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তির বিষয়ে কী বলেছেন আসিফ নজরুল?
দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব,' বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ২৩ অক্টোবর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, 'উপদেষ্টা পরিষদে যারা এসেছেন তাদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি, জামায়াত এবং এনসিপির সম্মতি ছিল। হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কিছু দিন পরপর রাজনৈতিক দলগুলো এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।
