অস্থিতিশীল স্বর্ণের দাম: কেমন যাচ্ছে দুবাইয়ের বাজার
স্বর্ণের বাজার যেন এখন লাগামছাড়া। একটানা বাড়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে রেকর্ড দরপতন হলো মূল্যবান এই ধাতুর। আউন্সপ্রতি সোনার দাম এক লাফে ৫ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ২৬ মার্কিন ডলারে। যদিও এর ঠিক আগের দিন, ২০ অক্টোবর সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়।
