২০২৬ সালের শুরুতে চীন সফর করবেন ট্রাম্প
২০২৬ সালের শুরুতে চীন সফরের আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় ২০ অক্টোবর হোয়াইট হাউসে উপস্থিত সংবাদকর্মীদের এই তথ্য জানান তিনি। ট্রাম্প বলেন, বেইজিং থেকে আমাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের শুরুতে এই সফরের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
