পুরোনো ইভি গাড়ি কেনার আগে কী দেখবেন?
খরচ কমাতে অনেক সময় পুরাতন বা ব্যবহৃত গাড়ি কিনে থাকেন অনেকেই। সেক্ষেত্রে বিবেচনা করা হয় গাড়ির বয়স ও মাইলেজ। কিন্তু গাড়িটি যদি হয় ইলেকট্রিক; তখন গাড়ির বয়স ও মাইলেজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যাটারি হেলথ। ব্যাটারির আয়ু কতটা ভালো সেটির ওপর নির্ভর করে গাড়ির অবস্থা ও দাম। তাই পুরাতন ইভি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারি হেলথ।
