দেশজুড়ে অগ্নিকাণ্ডে সরকারের সতর্কবার্তা, তদন্ত চাইলেন তারেক রহমান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবর শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গেলো এক সপ্তাহের মধ্যেই আগুন লাগে মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানাতেও। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে।
