বিমানবন্দরে চোখের সামনে পুড়ছে সব, কী বলছেন আমদানিকারকরা?
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ভয়াবহ আগুনে আমদানি করা শত শত টন পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেপিআইভুক্ত স্থাপনার অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা।
