সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠান শুরুর কথা ছিল ১৭ অক্টোবর বিকাল ৪টায়। কিন্তু বৃষ্টির কারণে বিলম্ব হয় এতে। নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতী ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। জুলাই সনদকে 'নতুন রাজনৈতিক সমঝোতার দলিল' হিসেবে আখ্যায়তি করেছে ঐকমত্য কমিশন।
