ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার
জুলাই সনদ সই হবে কাল। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব রাজনৈতিক দল এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ১৬ অক্টোবর সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
