শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কী করছে সরকার?
তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। ১৬ অক্টোবর টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জড়ো হয়েছেন। এ দিকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করছে সরকার।
