রাজনৈতিক দলগুলোকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে আগামী শুক্রবার জুলাই সনদে সই হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
