ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ
তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৫ অক্টোবর দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
