‘আওয়ামী ভোটের অপব্যবহার হতে পারে’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এ পর্বের অতিথি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী ভোটের অপব্যবহার হতে পারে। আর আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, আওয়ামী ভোট নিয়ে তাদের নেত্রী নিশ্চয় সমর্থকদের নির্দেশ দেবেন। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
