নোবেল পুরস্কারের অর্থ যেভাবে ভাগাভাগি হবে তিনজনের মাঝে
এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। ১৩ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার স্বীকৃতি দেওয়া হয়েছে তিনজনকে।
