ঢাকার অদূরে রূপগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের প্রবীণ নিবাস ও হাসপাতাল
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বমানের সিনিয়র সিটিজেন হেলথকেয়ার হোম এবং জেরিয়াট্রিক হাসপাতাল। জাপানের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই হেলথকেয়ার হোমের উদ্যোক্তা অধ্যাপক সরদার এ নাঈমের নেতৃত্বে দেশের প্রখ্যাত চিকিৎসকরা। এই আবাসন প্রকল্পে রয়েছে বিশ্বমানের প্রবীণবান্ধব ২৩২ স্টুডিও এপার্টমেন্ট, বিছানাকেন্দ্রিক রোগীদের জন্য ১৫০ শয্যার হসপিস সেন্টার, ৮০ শয্যার টারমিনাল কেয়ার সেন্টার ও একটি ডিমেনশিয়া কেয়ার সেন্টার।
