লাতিন আমেরিকায় সাহস ও নেতৃত্বের বড় উদাহরণ মাচাদো
এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। এরপরই নেট দুনিয়ায় খোঁজ শুরু-কে এই মাচাদো? কেন তিনি নোবেল পেলেন? মূলত ভেনেজুয়েলায় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশটিকে একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের প্রচেষ্টার জন্যই ৯ অক্টোবর নরওয়ের অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয় মাচাদোর নাম।
