পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখন স্বাভাবিক: এম. হুমায়ুন কবির
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক এম. হুমায়ুন কবির। অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ও চীন উভয়েরই সহযোগিতাই বাংলাদেশের জন্য প্রয়োজন। হুমায়ুন কবির আরও বলেন, বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
