মিরপুরে বাসে হামলাকারীদের অস্ত্র দিল কে?
৩ অক্টোবর সকালে আলিফ পরিবহনের একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি এবং আগুন লাগানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে যৌথ বাহিনী। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আটককৃতরা বলছেন, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার ছিলেন এই ঘটনার নেপথ্যে।
