আইনের ব্যত্যয় ঘটিয়ে মার্কিন মুদ্রার দু’পাশেই ট্রাম্পের ছবি
কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন যা মনে হচ্ছে, তাই করছেন। আইনের ব্যত্যয় ঘটল কিনা, সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। ব্যাপারটি এমন যে, এখানে আমিই সর্বেসর্বা; যা করব সেটিই আইন। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। যা আগে কখনোই ঘটেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে।
