কেন যাবেন কেওক্রাডং পাহাড়ে?
রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নে কেওক্রাডংয়ের অবস্থান। বান্দরবান শহর থেকে এর দূরত্ব ৭৬ কিলোমিটার এবং রুমা সদর থেকে ২৮ কিলোমিটার। এর উচ্চতা নিয়ে ভিন্ন তথ্য প্রচলিত থাকলেও জেলা প্রশাসনের তথ্য বাতায়ন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে চূড়াটির উচ্চতা ৪ হাজার ৩৩০ ফুট। বর্তমানে এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। সর্বোচ্চ চূড়া হিসেবে স্বীকৃত থানচি উপজেলার তাজিংডং পাহাড়।
