পানযোগ্য পানির জন্যও সমুদ্রের ওপর নির্ভরশীল ৮০ শতাংশ দেশ
বিশ্বজুড়ে তীব্র গরমে নদী-নালা শুকিয়ে যাচ্ছে, মিঠা পানির ভান্ডার ফুরিয়ে আসছে। একসময় মরুভূমিতে সীমাবদ্ধ এই সংকট এখন এশিয়া, ইউরোপ ও আমেরিকার শহরেও ছড়িয়ে পড়েছে। কৃষি, শহর ও শিল্প—সবখানে পানি সংকট। ঠিক এই সময়েই নতুন আশা দেখা দিয়েছে সমুদ্রের পানিতে। মধ্যপ্রাচ্য থেকে ক্যালিফোর্নিয়ার উপকূল পর্যন্ত আধুনিক ডিস্যালিনেশন প্ল্যান্টে প্রতিদিন কোটি কোটি লিটার বিশুদ্ধ পানি তৈরি হচ্ছে।
