কোয়েল ও টাইগার মুরগির মিশ্র খামারে সফল আমিনুল ইসলাম
মাত্র সাতটি টাইগার মুরগি দিয়ে শুরু, আর আজ তিনি সফল এক খামারি। মেহেরপুরের মুজিবনগরের মানিকনগর গ্রামের আমিনুল ইসলাম গড়ে তুলেছেন অনন্য এক খামার—যেখানে একই সঙ্গে উৎপাদিত হচ্ছে টাইগার মুরগি ও কোয়েল পাখির ডিম ও বাচ্চা। ১৫ কেজি পর্যন্ত ওজনের এই উন্নত জাতের মুরগি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রয়লারের বিকল্প হিসেবে। ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে নিজস্ব ডিস্ট্রিবিউশন—সবই নিজ হাতে গড়ে তুলেছেন তিনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা গেলে এই খামার আরও বিস্তৃত হতে পারে। দেখুন, আমিনুলের পরিশ্রম, অধ্যবসায় ও সফলতার গল্প।
