স্পষ্ট ও বড় অক্ষরে ওষুধের নাম লিখতে হবে ডাক্তারদের
অস্পষ্ট হাতে লেখা প্রেসক্রিপশন নয়, এখন থেকে ডাক্তারদের ওষুধ লিখতে হবে স্পষ্ট ও বড় অক্ষরে। সম্প্রতি এমন রায় দিয়েছে, ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। রায়ে আদালত বলছে, পাঠ্য মেডিকেল প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার" এবং তা জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে।
