জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন কী ফল দেবে?
জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন। এতে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন কতটা ফলপ্রসু হবে সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন অভিবাসন ও শরনার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
