নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন নেপালের জেন-জি আন্দোলনের নেতা
চলতি মাসের শুরুতে ব্যাপক বিক্ষোভে মাত্র দু'দিনের মাথায় নেপালের কেপি শর্মা অলি সরকারের পতন ঘটায় জেন-জি আন্দোলনকারীরা। আর এই আন্দোলনে জেন-জিদের নেতৃত্ব দিয়েছিলেন ৩৬ বছর বয়সী সুদান গুরুং। এবার নিজের দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। আল-জাজিরার 'স্টার্ট হেয়ার্সের' সান্দ্রা গাথম্যানকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুদান গুরুং জানিয়েছেন, চলতি বছর মার্চ মাসে দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
