সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে খাগড়াছড়ি
খাগড়াছড়িতে চলছে অবরোধ। কঠোর অবস্থানে দেখা যায় সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীকে। ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অবরোধ কিছুটা শিথিল করা হয়। আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ সৎকারের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধে কয়েকদিন ধরে আটকে আছে বেশকিছু পণ্যবোঝাই ট্রাক। অবরোধ আংশিক শিথিল হলেও জেলাজুড়ে পরিস্থিতি থমথমে। জেলা সদর এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
