ঢাকার পূজামণ্ডপ: নিরাপত্তায় কী ব্যবস্থা নিয়েছে ডিএমপি?
ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পূজা মন্ডপগুলোকে ৪টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি সেশনে ১১-৫০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবে।
