খাগড়াছড়িতে থমকে গেছে জনজীবন
খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েক দিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা সদর ও পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। ২৭ সেপ্টেম্বর ভোর থেকে শহরে কমেছে জনসমাগম। শহরের বিভিন্ন প্রবেশমুখে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। শহরের শাপলা চত্বর ও চেঙ্গী স্কয়ার এলাকায় চেক পোষ্ট বসানো হয়েছে।
