ঘুমের ওষুধ আমাদের মস্তিষ্কের কী ক্ষতি করে?
ঘুম শরীরের জন্য অপরিহার্য। তবে ঘুমের সময় মস্তিষ্কও যে নিজেকে 'পরিষ্কার' করে নেয়, তা অনেকের কাছেই অজানা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা এক চমকপ্রদ গবেষণায় দেখিয়েছেন, ঘুমের সময় মস্তিষ্ক থেকে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণ হয়। কিন্তু একইসঙ্গে উঠে এসেছে এক নতুন প্রশ্ন—প্রচলিত ঘুমের ওষুধ কি মস্তিষ্কের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে?
