পশ্চিমা দেশগুলোর ওপর কেন ক্ষুব্ধ নেতানিয়াহু?
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের চতুর্থ দিনে গাজার দুই বছরের রক্তক্ষয়ী অভিযান ও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর বক্তব্য শুরু হতেই বহু দেশের প্রতিনিধিরা প্রতিবাদের প্রতীক হিসেবে আসন ছেড়ে ওয়াকআউট করেন, ফলে আধখালি হয়ে যায় অধিবেশন কক্ষ। নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতি তীব্রভাবে আক্রমণ করে এটি "লজ্জার চিহ্ন" দাবি করেন, যেটা বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে—"ইহুদিদের হত্যা করলেই পুরস্কার মেলে" বলে তিনি অভিযোগ তুলেছেন।
