চুল কাটার পর কেমন আছেন হালিম ফকির?
বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়। হেনস্তার শিকার ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ । স্থানীয়রা তাঁকে হালিম ফকির হিসেবেই চেনেন। তিনি ময়মনিসংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরে হালিম উদ্দিন আকন্দ বলেন, ওই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
